অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার প্রকল্পে রাজ্যের বাসিন্দারা ৩৬টি পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এই শিবির চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এই শিবিরে রাজ্যের বাসিন্দাদের কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণের জন্য আবেদন করার সুযোগ থাকছে। রাজ্যজুড়ে বুথে বুথে যে দুয়ারে সরকার শিবির চলছে সেখানেই পাওয়া যাবে এই প্রকল্পে আবেদন করার সুযোগ। এই লক্ষ্য নিয়ে রাজ্যে চালু করা হয়েছে নতুন একটি প্রকল্প। এর নাম দেওয়া হয়েছে ‘আমার কর্মদিশা'। এর উদ্যোগ নিয়েছে রাজ্যের কারিগরী প্রশিক্ষণ দফতর।
বিকশিত ভারতের পথে স্কলারশিপের গুরুত্বপূর্ণ ভূমিকা